
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) বাংলাদেশের শীর্ষস্থানীয় একটি উন্নয়ন প্রতিষ্ঠান, যা ৩৫ বছর ধরে আস্থা, স্বচ্ছতা ও জবাবদিহির ভিত্তিতে নিম্ন আয়ের জনগোষ্ঠীর অর্থনৈতিক সুযোগ সৃষ্টি ও সক্ষমতা বৃদ্ধিতে কাজ করে আসছে।
অন্তর্ভুক্তিমূলক অর্থায়ন, ক্ষুদ্র উদ্যোগ উন্নয়ন, মূল্য সংযোজনমূলক উদ্যোগ ও কারিগরী প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধির মাধ্যমে নিম্ন আয়ের মানুষের শোভন কর্ম-সংস্থান সৃষ্টি।
ক্ষুদ্র বীমা, নিরাপদ পানি ও স্যানিটেশন, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা, পুষ্টি, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অভিযোজন ইত্যাদি সেবার মাধ্যমে আয় ও সম্পদের ঝুঁকি হ্রাস।
উন্নত প্রযুক্তি, উত্তম চর্চার প্রসার, ডিজিটালাইজেশন এবং বিভিন্ন পরামর্শ সেবা প্রদানের মাধ্যমে নিম্ন আয়ের মানুষের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি লক্ষ্যভুক্ত জনগোষ্ঠীকে দক্ষতার সাথে সেবা দেয়ার লক্ষ্যে সহযোগী প্রতিষ্ঠানসমূহের সক্ষমতা বৃদ্ধি।

PKSF মানদণ্ডে প্রকল্প স্ক্রিনিং, ফিল্ড-ভেরিফিকেশন ও মূল্যায়ন
নীতিমালা, কমপ্লায়েন্স, AML/CFT নির্দেশনা ও ঝুঁকি মূল্যায়নের কাঠামোবদ্ধ গাইডলাইন প্রদান
অর্থায়ন পরবর্তী নিবিড় পর্যবেক্ষণ ও মূল্যায়ন, স্বচ্ছ রিপোর্টিং
আপনি কি অনুদান/বিনিয়োগে অংশ নিতে চান?
ঘুরে দেখুন যাচাইকৃত প্রকল্পসমূহ